রুবি রায়ের কবিতা
মধ্যমগ্রাম নিবাসী রুবি রায় , বাংলায় অনার্স নিয়ে পড়াশোনা করেছে । প্রথম থেকেই রুবি ভিন্ন ঘরানার লিখতে অভ্যস্ত , তার কবিতার শব্দ চয়ন এবং ব্যবহার নজর কাড়ে। আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে তরুণ এই কবির একগুচ্ছ ভিন্ন স্বাদের কবিতা। ১: আর্যভট্টের সাথে থাকি :- আর্যভট্ট! আজকাল দুয়ারে শুধু তোমারই বৃত্তানুপ্রাস। রাতের স্ফুটনাঙ্কে " অরন্যের অধিকার " পারেনা ছায়া স্মৃতি ভোলাতে । নাভিবিন্দু থেকে বেরনো সেলাই রেখাংশগুলি এক একটি মদন বানের সংজ্ঞা । পাস্ট কনটিনিউয়াস রোদে গলে উপছে পড়ে রাতে জমে চোখে । আর্যভট্ট ! মুক্তিবেগ ঘটবে না ? দরজাবন্ধ আম মাখা গরমে আমার তর্জনী ও মধ্যমার কার্বন ডাই অক্সাইড পারেনা -- ঘুলঘুলির সংসার ভেঙে দিতে । আর্যভট্ট ! আমার লাশ সৎকারের অধিকরণ কারক খুজে পাচ্ছে না । অগত্যা , ছোট্ট চারাগাছটার শিকড় ধরে শুয়ে পড়েছি । ২: অতএব , সমাধান ঐ দেখো .... পৃথিব...

খুব ভালো লাগা
ReplyDeleteখুব সুন্দর
ReplyDelete