Posts

দেবাশিস তেওয়ারীর কবিতা

Image
সংক্ষিপ্ত জীবনী ----------------------- জন্ম১৪ ই জানুয়ারি ১৯৮২. ২০০২ সালে দেশ পত্রিকার শারদ সংখ্যায় কবিতা প্রকাশের মধ্যে দিয়ে বৃহত্তর পাঠক সমাজে পরিচিতি।আকাশবাণী কলকাতা কেন্দ্রে নিয়মিত কবিতা পাঠে অংশ নেন।এ যাবৎ কবির প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ৬।  শেষেরটি প্রকাশ করেছে আনন্দ পাবলিশার্স। দেশ,আনন্দবাজার,বর্তমান,শিলাদিত্য,নন্দন,প্রসাদ,কবিতা পাক্ষিক থেকে শুরু করে অজস্র কাগজে নিয়মিত লেখালেখি করেন।কবি পছন্দ করেন প্রচুর পড়াশোনা করতে,ও প্রচুর হাঁটতে।পেশাঃ গভঃ হাইস্কুলের শিক্ষক(বাংলা ভাষা ও সাহিত্য ) রোমান্টিক কবি দেবাশিস তেওয়ারী  কবিতার মধ্যে এক মায়াবী জগত তৈরি  করেন যা পাঠককে কিছুটা হলেও আবিষ্ট করতে পারে । আজ রইল কবির চারটি কবিতা 1: চাঁদ মানে আসমানি কিতাব স্তবকের পর স্তবক সাজিয়ে চাঁদকে ধরবার কথা যত ভাবি,বিষাদ সন্ধ্যায় এলোমেলো হাওয়া ওঠে।নির্দ্ধিধায় সমস্যার ব্যাকরণ ভেঙে সমাসক্তি অলংকার জাগিয়ে প্রদীপ শিয়রে রাখি।ভাঙা কুঁড়েঘর থেকে জোছনার চাল এসে ভাসায় বিছানা।আমাকে ভ্যাঙায় কত নিবু নিবু দু'হাতের ফালি।সমষ্টির উপমা ছাড়িয়ে, দাম্পত্যের বেড়াজাল ঠেলে এক একটি স্তবক যেন ভাঙাচোরা মই...

সোমিনা ইয়াসমিনের কবিতা

Image
সোমিনা ইয়াসমিন তরুণ প্রজন্মের এক কবি ।  মুর্শিদাবাদ শহরে বেড়ে ওঠা এবং পড়াশোনা । ধ্রুপদী  ঘরানার মধ্যে তাঁর অনুভূতির বিষাদ কথনগুলোই হয়ে ওঠে কবিতার ভাষা । তাঁর শব্দ চয়ন জুড়ে থাকে অদ্ভুত এক বৈভব । বিষাদ কথনের মধ্য ফুটে ওঠে হার না মানা এক দৃঢ় প্রতিবাদী মন । সমাজ  এবং জীবন সম্পর্কে আত্মকথনের এবং প্রতিবাদের কিছু অংশ নিয়ে আজ রইল কবির চারটি কবিতা 1: মন-দালান এ মনে ততখানি আগুন নেই যতখানি উত্তাপে স্মৃতিরা পুড়ে যায়। এ মনে ততখানি ঘৃণা উদবৃত্ত নেই, যতখানি ঘৃণা অপমানকে ছাপিয়ে যায়। এ মনে ততখানি প্রতিশোধ স্পৃহা নেই, যতখানি সলতে করে তোমার সুখদালান ঝলসে দেবে। এ মনে ততখানি সুখ নেই যতখানি সুখ তোমায় ভুলতে দেবে। জেনে রেখো অভিরাজ, আমাদের অতীত বর্তমানে,বর্তমান ভবিষ্যতে আর ভবিষ্যৎ অতীতের সরল রেখায় দাঁড়িয়ে। 2:  অবদমিত যন্ত্রণারা অব্যক্ত অনুভূতি জমা হতে হতে মেয়াদত্তীর্ণকালে ককিয়ে ওঠে স্নায়ুর সূক্ষ্মাতিসূক্ষ্ম জালিকায় মাঝেমধ্যেই শোনা যায় মুখোমুখি যুদ্ধের শ্লোগান, সিটিস্ক্যানে নির্ভুলভাবে ধরা পড়ে যায়  উন্মত্ত হয়ে ওঠা হিমোগ্লোবিন। বাধা হয়ে দাঁড়ায় অণুচক্রিকা, শোনায় সতর্কবা...

সিদ্ধার্থ সিংহের কবিতা

Image
                      সিদ্ধার্থ সিংহের পরিচিতি ২০১২ সালের 'বঙ্গ শিরোমণি' সম্মানে ভূষিত সিদ্ধার্থ সিংহের জন্ম কলকাতায়। ১৯৬৪ সালে।  ক্লাস নাইনে পড়ার সময়ই তাঁর প্রথম কবিতা ছাপা হয় 'দেশ' পত্রিকায়। প্রথম ছড়া 'শুকতারা'য়।  প্রথম গদ্য 'আনন্দবাজার'-এ। প্রথম গল্প 'সানন্দা'য়। যা নিয়ে রাজনৈতিক মহল তোলপাড় হয়। মামলা হয় পাঁচ কোটি টাকার। ছোটদের জন্য যেমন সন্দেশ, আনন্দমেলা, কিশোর ভারতী, চির সবুজ লেখা, ঝালাপালা, রঙবেরং, শিশুমহল ছাড়াও বর্তমান, গণশক্তি, রবিবাসরীয় আনন্দমেলা-সহ সমস্ত দৈনিক পত্রিকার ছোটদের পাতায় লেখেন, তেমনি বড়দের জন্য লেখেন কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ এবং মুক্তগদ্য। 'রতিছন্দ' নামে এক নতুন ছন্দের প্রবর্তন করেছেন তিনি। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা দুশো চুয়াল্লিশটি। তার বেশির ভাগই অনুদিত হয়েছে বিভিন্ন ভাষায়। বেস্ট সেলারেও উঠেছে সে সব। এ ছাড়া যৌথ ভাবে সম্পাদনা করেছেন লীলা মজুমদার, রমাপদ চৌধুরী, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, মহাশ্বেতা দেবী, শংকর, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, সুচিত...

হরিদাস পালের কবিতা

Image
কবি হরিদাস পাল কোচবিহারের তুফানগঞ্জে থাকেন। সঙ্গীত চর্চা থেকে এসেছেন কবিতা লেখায়। পেশায় স্কুল শিক্ষক ছিলেন । তাঁর কবিতায় জীবনের অভিজ্ঞতা এবং জীবন দর্শন থেকে নেওয়া স্বর শুনতে পাওয়া যায় ।স্পষ্ট জড়তাহীন উচ্চারণ ।  আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির একগুচ্ছ কবিতা । আশা করি পাঠক মননে কম্পন তুলবে।  ( ৪) পরিবার    এই বুঝি তোমার পরিবার?  এতো ফুটোফাটা! পারবে তো বন্ধ করতে তোমার ওই একা হাতে?   সে সময় হারাবার কিছুই ছিল না, এখন আছে।  কেউ কেউ বলছে, " আছে, নিজের পরিবার  তো ! "    তবে একা কেন ?  সব্বাইকে পাশে আনো,  কথা বলো, শোন ; নইলে দেখবে, কত মূল্যের মূল্য সরে পড়ছে, হয়তো স্বয়ং সম্পূর্ণ শরীরটাও ক্ষয়ে গেছে দিন শেষ হবার আগে।  ( ৫) চাল কথা হয়ে গেছে, ভিতরে ভিতরে।  মিথ্যেয় কৃপণতা নয়, যত পার... ; পোশাক ঠিক রেখো, যে সময়ে বসে আছ।  উপর থেকে যা দেখছ, সব মিথ্যে।  মিথ্যে আমার নিষ্পাপ চোখের চাওয়া।  এখানেও একটা চাল থাকে, বলতে পার দাবা, আমি ওস্তাদ।...

চিরঞ্জীব হালদারের কবিতা

Image
 মূলত ছোট পত্রিকায় লেখালেখি। সম্পাদিত পত্রিকা কবিকল্প। বইপড়া আর কবিতার জন্য সারা জীবন উৎসর্গীকৃত  জন্ম ১৯৬১ সেপ্টেম্বর। দ ২৪ পরগণা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। গ্রামীন আবহে স্কুল জীবন কেটেছে দ ২৪ পরগণায় বিগত চার দশক নাগরিক আবহে কর্মসুত্রে সারা ভারতবর্ষে  দেখা। এপর্যন্ত ১৫ টি কাব্যগ্রন্থ। প্রকাশিত আটটি। "বাহান্নটা টেক্কা ফিরে ফিরে আসে" গ্রন্থের জন্য বুক ফেয়ার গিল্ড কতৃক পুরস্কার ২০০৭এ।  1 :  এই জনবসতির ওপারে কোন জ্যোৎস্নাপল্লী আছে কি? ভিন্সেন্ট হেঁটে যাচ্ছেন। সারি সারি মূক আলপথ। তিনি কি শীর্ন জল ধারার  ক্ষনপ্লাবী সাক্ষাতকার আর কচি মাছের তাবু থেকে কানকোতে লেগে থাকা হৃদবর্নের উপছানো আলেক্ষ্য । তার উলঙ্গ পায়ে কি রক্তের নুপুর বাঁধা ছিল। এখন দুগ্ধবতী ধানক্ষেত।  ভিন্সেন্ট ও তার প্রেমিকার পোস্টমর্টেম সঙ্গম কাত্তিকের নিশাহাওয়ায়  নিরুদ্দেশ ছিল কিনা কে বলে দেবে। 2 :  কিভাবে একজনের মৌলিকত্ব হরন করিতে হয় শিখে নিও। শিখে নিও শবদেহের বাহক গাড়ির ধর্ম ও তার মৌলিক তথ্য। চালক জানেনা দ্রুতি আর শোকের ভেতর কোন লক্ষণরেখা থাকে কি...

নিশীথ ভাস্কর পালের কবিতা

Image
নিশীথ ভাস্কর পাল  সমষ্টি উন্নয়ন আধিকারিকের দায়িত্বে। প্রশাসনিক কাজের মধ্যে থেকেও নীরবে মগ্ন থাকেন কবিতা চর্চায়। তাঁর লেখাতে জড়িয়ে থাকে  হৃদয়ের অনুভূতি এবং জীবনের অভিজ্ঞতা যা পাঠককে নিভৃত ভাবনায় জারিত করতে পারে। আজ থাকছে কবির একগুচ্ছ অনন্য অনুভূতির অণু  কবিতা প্রিয় পাঠকের দরবারে মুখ ডেকে যায় রং বদলে ১ বৃষ্টির আগে মনে হয় আকাশের মুখেও মেঘেদের চুনকালি লেগে আছে ২ সূর্য মুখ ঢাকলেই চাঁদের বাজার গরম হয় , মুখে বুলি ফোটে ৩ তুলসি পাতা ধুয়ে ধুয়ে অনেকে ধোয়া তুলসি পাতা খুঁজছে ৪ আজকাল রঙের বাহার দেখে বোঝা দায় এটা রঙের খেলা না নীতির ? ৫ ফাউ চাইলে লজ্জা বিসর্জন দিয়ে নীতির কাছে হাঁটু গেড়ে বসতে হবে ৬ যে কোনো বদলের মধ্যে কিছু বদলার ভূতও লুকিয়ে থাকে বীজের মতো ৭ যে কোনো ভালোবাসার পেছনে যদি একটা বাবুই পাখির বাসা থাকতো ! ৮ যে কোনো উঁচু গাছের ছায়ায় যতটা গর্ব আছে  ঠিক   ততটা শীতলতা নেই ৯ সব আকর্ষণের পেছনে শুধু চুম্বকত্ব থাকে না অনেক না বলা কথাদের গাজোয়ারি থাকে ১০ খুব লোভ হয় তোমার মতো নিজেকে বদলে ফেলি ,কিন্তু কেন ? ১১ . 'সব ঠিক হয়ে যাবে ' এ...

সংযুক্তা পালের কবিতা

Image
বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা। বর্তমানে স্কুল শিক্ষিকা। বাড়ি কোলকাতা সংলগ্ন মহেশতলা এলাকায়। একাধিক পত্র পত্রিকার সঙ্গে যুক্ত। সাম্প্রতিক প্রকাশিত বইয়ের নাম 'অনভিপ্রেত ছায়া'। আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির একগুচ্ছ কবিতা যা ভিন্নধর্মী এবং মননেও ভালোলাগার 1 :  স্বাভাবিক নগ্নতায় নারী তৃষ্ণা ধারণ করে;                   পুরুষের মতো। দুর্ভেদ্য শরীরে রজঃক্রিয়ার প্রবাহিত সুখে আত্মগোপন করে থাকে ক্ষরণের ইতিহাস। অন্ধকার ঘরের দরজায় কড়া নাড়লে স্বাভাবিক মৈথুন দৃশ্য;                       স্বাভাবিক ঈশ্বরের পরাজয়। জ্ঞানবৃক্ষের অসংখ্য ফল যেখানে প্রতিটা প্রশ্নের শেষে নগ্ন করে বারংবার সেখানে বেহিসেবি বাঁচতে চায় পুরুষেরা আর নারীরা বাঁচাতে চায় স্বভাবধর্মে।  2 : পুরুরবা সৌন্দর্য.......... অতিপ্রাকৃত দাসত্বের শক্তি আর অনেকটা পোষ মানা অনুরাগ দ্রাঘিমা ভেদ করে প্রতিটা জন্মে; লিবিডোরা অন্ধগলি না জেনেই মরে যেতে চায় অদ্ভুত অহংকারে , হয়তো সুখ এভাবেই আত্মমগ...