Posts

বর্ণজিৎ বর্মনের কবিতা

Image
  পরিচিতি: বর্ণজিৎ বর্মন, জম্ম কোচবিহার জেলার বিনানই  গ্রামে । বর্তমানে মালদায় থাকেন । রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে MPHIL চলছে অন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের উপর । নিভৃত কবিতা যাপনে অভ্যস্ত তরুণ এই কবি কবিতা জীবনের শুরু থেকেই জিরো বাউন্ডারি গ্রুপের সাথে যুক্ত এবং সেখানেই বিশেষ ভাবে লালিত।  তাঁর কবিতায় পাঠক পেয়ে যাবেন ভাব এবং মননের চুড়ান্ত সমন্বয়।  ইদানীং অনেক অনেক কবিতা লিখে চলেছেন কবি এবং প্রকাশিত হচ্ছে নানান পত্রিকায়।  আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে তরুণ এই কবির বারোটি কবিতা।  ১:  অচল হৃদ এইতো নীরবতা যেখানে                              মুখরিত  স্মৃতি হারানোর বিজ্ঞাপন- তুমি ছাড়া অচল হৃদয় , কে না জানে বলো কিছু কবি ? পথ খুঁজছি নিরবধি , কে যেন কাঁদে স্ব্প্ন দেখার পর? ও কি জানে সব সত্য ,সত্য নয়  সব অসত্য অসত্য নয়  এ কার বাণী? গোপনে গোপনে নিজ চোখ খুলে  বন্ধ জানালার দিকে চেয়ে , চেয়ে দেখি শুধু স্তব্ধ আকাশ হয়ে ওঠে গেছে  চেতনার ঘরে ঘরে ২ : দৌড়  প্রিয়...

আমিনুল ইসলামের কবিতা

Image
আমিনুল ইসলাম-এর কবিতা নতুন চিন্তাচেতনার কবিতা, নতুন চিহ্ন-প্রকরণের কবিতা। মাল্টিডিসিপ্লিনারি তাঁর ডিসকোর্স যা সর্বদা মাল্টিপল ইনটারপ্রিটেশনের সম্ভাবনা তৈরি করে। কোন একটি বিশেষ মেটাফোর-কেন্দ্রিক নয় তাঁর কবিতা। তাঁর টেক্সটের রাইজোমেটিক বা মুথাঘাসীয় স্ট্রাকচার  পাঠককে আহবান করে এক নতুন খেলার দিকে, এক নতুন সম্ভাবনাময় অর্থ নির্মাণের উল্লাসের দিকে। তাঁর টেক্সট ঊর্মিবহূল চিহ্ন-সমুদ্র। আমিনুল ইসলাম মুর্শিদাবাদ জেলায় থাকেন এবং ভুবনডাঙা নামে একটি web magazine সম্পাদনা করেন। এই সময়ের কবিতার এক স্বতন্ত্র স্বর নিয়ে কবিতা রচনা করে চলেছেন তিনি।   আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে তরুণ কবি আমিনুল ইসলামের একগুচ্ছ সিরিজ কবিতা  হত্যা (সিরিজ) ২৬/০৩/২১ ১ মুহূর্তে কত মৃত্যু আয়োজন  আনন্দ উল্লাস সেজেছে কতটা মানব হলে ফুটে ওঠে চিত্র  নির্মাতা জানেন বানিজ্য চাল ও চুলোয়  জনগণ আদপে কখনোই নিজের নয় ২ খুনির ভেতর খঞ্জন ও খঞ্জর লুকিয়ে কে কখন প্রকট হয়! খঞ্জন উড়ে গেলে আধিপত্য জমিয়ে তুলবে আর ১জন তুমি জানো ভালোবাসা জমানো ক্ষীর ক্ষণিকের অস্ত্রসম্ভার উদ্বায়ী আতর প্রলম্ভণ  জ...

আবু তালেব মোল্লাহ্ র কবিতা

Image
  পরিচিতি: নাম: আবু তালেব মোল্লাহ্ জন্ম: ১৯৬২ সাল। বাংলাদেশ। উত্তর বঙ্গের চাঁপাইনবাবগঞ্জ জেলা। শিক্ষা: রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক (সম্মান) এবং এম এ। সাথে অনুসঙ্গ দর্শন এবং বাংলা ভাষা ও সাহিত্য। কর্ম: শায়ত্বশাসিত সরকারী প্রতিষ্ঠানে সাড়ে ছাব্বিশ বছর কাজ করে স্বেচ্ছায় অবসর। বসবাস: রাজশাহী শহর। প্রকাশিত কাব্যগ্রন্থ একটি। আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির একগুচ্ছ কবিতা।   ১: এনিমেশন তার বুকের বালিয়াড়িতে ক'টা রাজহাঁস ছেড়ে আসি আরেকটু অপেক্ষা করলে সঙ্গমের পূর্বরাগ দেখা যেত। বিকেলে দু' চাকার গাড়ি চড়ে ফিরতে রাস্তার ধারে আমবন, কাঁচা আম কিনি ঠিকা দরে, ক্ষেতমজুর কিসিম বাবার শিশুপুত্র শিশুকন্যা – ঝোপ হাতড়ে ঝড়পড়া আম কুড়ায়, গামছা পেতে রাস্তার ধারে বসে বিক্রি করে। শহরতলীর রাস্তায় লাইট পোস্টে তখন সদ্য আমদানিকৃত এলইডি জ্বলে উঠছে, এক কাপ আদা চা, আর একটা লাইট বেনসন - - - মাথায় একটা পোকা নড়ে উঠে ওরা রাজহাঁস নাকি বালিহাঁস ছিল। ২: লাল শোয়েটার জনমের প্রেম পান করে নির্জনতা। সম্মুখে বিস্তৃত আকাশ ও মাটি দূরে জলধারা তৃন অথবা দিগন্তের সবুজ বনানী এবং কুয়াশার মসলিন চ...

অজয় ঋষির কবিতা

Image
  বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার এক ঐতিহাসিক অঞ্চল টাকির একেবারে প্রান্তিক চত্বরের একটা গ্রামে বেড়ে ওঠা| টাকী রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক গন্ডি পেরোনো| ছোটবেলা থেকে কবিতার সাথে পরিচয় কিন্ত জিরো গন্ডির আবর্তে অন্য রকম দৃষ্টি দিয়ে দেখতে শিখেছেন আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে অজয়  ঋষির একগুচ্ছ কবিতা।  ১: মোহময় শীতের উত্তপ্ত কুয়াশারা আমাকে বেশ্যা করেছে আমার শরীরের মাংসের পিন্ডেরা সেদ্ধ হচ্ছে ইস্টজেনের পরম নেশায় শীতের ঘন কুয়াশারা আমাকে ঝাপসা করে তাদের বারো মাসের জমানো তেষ্টা মেটায় মায়াময় চতুর্থীর ঝাপসা আলোকে বেশ্যা ভেবে আমিওতো লেসবিয়ন সেক্স করতে চেয়েছিলাম ফিরিজে জমানো বরফের বুকে নেশারা বায়বীয় হয়ে উবে যাচ্ছে আমি নেশা সামলাচ্ছি ঠোঁট কামড়েকামড়ে ইচ্ছামতীতে আজ হরমোনেরা আমফানের ওলোটপালোট করা আর্গাজম তুলে পরমউষ্ণতা মাখছে কিছুর অপেক্ষায় এবারেস্টের আদর করার মতো নিটোল উন্নত চূড়ার কৌণিক বৃন্ত থেকে গড়িয়ে পড়া শুভ্রতা আমার শরীরের লোমেদেরকে শিহরণেশিহরণে খাড়া করে রাতের বারোটা বাজিয়ে দিয়েছে শীতের হাড়কাপনি নেশারা উষ্ণতা তুলে বিশ্বের সমস্ত কৌণিকদূরত্বকে একসমকোণে টেনে এনেছ...

সাহিন আক্তার কারিকরের কবিতা

Image
  সাহিন আক্তার কারিকর , পিতা মোস্তাফা কারিকর , মাতা জাহিরা বিবি । টাকি গভঃ কলেজের তৃতীয়  বর্ষের ছাত্র।  উত্তর 24 পরগণার হিঙ্গলগঞ্জ থানায় বাড়ি।  মূলত জিরো বাউন্ডারি WhatsApp group থেকেই কবিতা লেখার উত্থান।  সহজ সরল ভাষায় অনুভূতি প্রবণ কবিতা হৃদয়ের অন্দরমহলে তৈরি করে আবেগ । এই হল সাহিনের কবিতা। সুন্দরবনের প্রতন্ত গ্রামে বেড়ে ওটা এই তরুণ কবির কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।  কাব্যগ্রন্থের নাম  'Sin _/ ডালিম '।  আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে তরুণ এই কবির একগুচ্ছ কবিতা (অ)                   ২টি মৃত শালিকের সংসার  ১ অথচ...!  নষ্ট ডিমের মত চেয়ে গেছি উষ্ণতা  কখনও কথা রাখেনি পথ চলতি নাগর  শুধুই শরীরের উপর দেখেছে পালক রং রাত্রির  নোঙর করা জল সন্ধি স্থলে খুঁজে নিচ্ছে  বাঁচার রসদ, রক্ত পচা হৃৎপিন্ডের খড় ঘরে  মাঠ, উন্মুক্ত যোনি  প্রজন্মের চত্বরে বিক্ষোভ  ঠিক এভাবেই আর একটি অসুস্থ সংসার পেতেছে দুধওয়ালা নদী চিবুকে চৈত্র মাসে  তুলো পেঁচানো অভিমান সাঁতার...

এবাদুল হকের কবিতা

Image
  এবাদুল হক।। ভগবানগোলা।। মুর্শিদাবাদ।। জন্ম - 1960 04/ 01  পেশা : অবসরপ্রাপ্ত শিক্ষক ।পড়াশোনা : এম এ বিএড বাংলা সাহিত্য কলকাতা বিশ্ববিদ্যালয়।  সম্পাদনা করেন দুটি পত্রিকা--  আবার এসেছি ফিরে এবং পুনশ্চ।  আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির একগুচ্ছ কবিতা।  ১:         রূপান্তরিত কাকের গদ‍্য   শাদা কাক আর কৃষ্ণ কাক ঘিরে যত মন্তব্য ছিল থাকুক  আমি জেনেছি এই সময় সৃষ্ট ম‍্যাজিক দণ্ড আরোপ করে  কেউবা জেনেছেন শাদা কাকের প্ল‍্যানচেট করে নতুন নিয়মে  দুটি তথ্য হুবহু এক না হলেও জানা গেছে কাক শাদায়। খাণ্ডব দহনে নিহিত ছিল কৃষ্ণ আর কৌন্তয়ের শঠতা  খাণ্ডব দহন হয়ে ছিল ঐশী বনাম মানুষ যখন ঐশী  খাণ্ডব দহনে পুড়েছে পশুপাখি মানুষের ফুসফুস হৃৎপিণ্ড প্রাণহরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল তামাশা আর রগড়। একদিন বর্ণহারা কাক তুলসী তলায় লুকিয়ে লুকিয়ে দেখে  কেবল নিজ রং অস্তিত্ব হারানো নয় বিপন্ন মানুষ স্বভাব বিস্ময় বিমূর্ত হয়ে উঠেছে বর্ণিল চরাঞ্চল সদাচঞ্চল সত‍্যরা বর্ণচোরা হয়ে মিথ্যার সাথেই করে সহবাস।আজ কাক গোটা সূর্য মুখে...

বন্দনা বর্ধনের কবিতা

Image
  পরিচিতি : গৃহবধূ।  কবিতাকে ভালোবেসে কবিতা লেখা।  হুগলি জেলার চণ্ডীতলা থানায় নিবাস।  কবিতা প্রকাশিত হয়েছে কিছু কিছু পত্রিকায় ।  আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে বন্দনা বর্ধনের পাঁচটি সাবলীল ভাষার কবিতা।  ১ : দীর্ঘশ্বাসের ঘ্রাণ  অজান্তে  অভ্যাসগুলো কেমন এলোমেলো হয়ে গেছে আজও সেই দিনগুলো খুঁজে চলি মধুমাখা দিনের মালা গেঁথে জব করি একশ আটবার করে ভালোবাসা অন্যায় নয় যত দূরে থাকি আরও গভীর প্রেমে আকৃষ্ট হয়ে যেতে চাই এই চন্দ্রিমা রাতে   আলতো বাতাসের ছোঁয়া মনের কড়া নাড়িয়ে বলে লক্ষ তারার ভিড়ে তোমায় খুঁজি তোমার জন্ম ছিল আমার অন্তরের একাগ্রতা হবার জন্য দীর্ঘশ্বাসের ঘ্রাণ আজ বিকেল সাড়া  দিয়ে উঠল  এখন মুক্তিযোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করার সময় এসে গেছে সব কিছু হৃদয়ের মণিকোঠায় সযন্তে তুলে রাখলাম ২ : হৃদয় ছোঁয়া লক্ষ্যভেদে অগোছালো জীবন লুকোচুরি খেলা থেকে মুক্তি  কত শত পথের বাঁক ঘুরে বেড়িয়েছিলাম  নতুন মানুষের সমারোহ আলাপ আলোচনা সব মিলে মিশে একাকার ছিল ভরা যৌবন সুদূর অতীতে প্রসারিত অবস্থায় রয়েছে একটি সাধারণ শহরের ক...