Posts

শম্পা সামন্তর কবিতা

Image
কবি পরিচিতি: শম্পা সামন্ত ইউ জি সি অনুমোদিত 'অন্তর্মুখ' নামে একটি গবেষণা পত্রিকার সম্পাদক । নন্দন , কবিকণ্ঠ, একুশ শতক , কবিতা পাক্ষিক , জিরো বাউন্ডারি , এবং মুশায়েরা সহ আরো অনেক পত্রিকায় লিখেছেন।  তাঁর কবিতা যাপন যেন এই সময়ে দ্রুত উঠে আসা এক মুখ । আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে রইল কবির তিনটি মননশীল কবিতা।  ১: মোচন খুব কষ্ট পেলে কেন যে কান্না আসে আর অভিনয়গুলো কখন যেন সত্যের চাদরে মোরা হয়ে গেলে আমি বীভৎস এক কান্নার সরোবরে সাঁতার কাটি। এখন একটা জোশ এসে সরিয়ে নিচ্ছে বাকল। সরিসৃপের মতো।  শীতের দেশে পর্ণমোচীর গা বেয়ে আয়ুরেখা ঝরে যাচ্ছে পাতাখসার সময়।আর একটা কুয়াশায় ঢাকা সকাল ধোঁয়া ওঠা চায়ের ভাঁড়ে বয়োবৃদ্ধ কাকের মতো ডানা ঝাপটেছি। ক্লান্ত, অবসন্ন হৃদয় খুঁটে, এক খানা ধানবীজ ফেলে গেলে আমি বর্ষার গান গাই। মল্লার  মেঘগুলি বৃষ্টি আনে। আর বীজটি অঙ্কুরিত হচ্ছে রুহ রুহ স্বপ্নের জাল বুনে,আকাশের দিকে। ২: বয়স ঘনিয়ে এলে বয়স ঘনিয়ে এলে গ্লুকোমায় ঝাপসা হচ্ছে চোখ। কিউটক্যাল ক্ষয়ে যাচ্ছে দাঁতের। মালাইচাকি ও কসেরুকা মৃত্যুর দিকে ধাববান।আমার চৌহদ্দি জুড়ে শীত এসে গেলে মোচন সেরে ফেলছে প...

মোঃ আনোয়ার হোসেন কবিতা

Image
  মহম্মদ আনোয়ার হোসেন বাংলাদেশের ময়মনসিংহে থাকে। যখন দীর্ঘ কবিতা লেখার চল প্রায় বন্ধ হয়ে যাচ্ছে বললেই চলে , তখন তরুণ আনোয়ার লিখে চলেছে একের পর এক দীর্ঘ কবিতা। যদিও  কম বয়সের জন্য কিছুটা আবেগ থাকছে , তবে আনোয়ার বেশ সম্ভাবনাময়।   আজ জিরো বাউন্ডারিতে প্রকাশিত হল তার একটি দীর্ঘ কবিতা।  রাত্রির ক্লান্ত শহর ---------------------    নূঁয়ে পড়া আকাশ   একফালি চাঁদ উদিত হচ্ছে  ঘুমন্ত শহরে,  নিস্তব্ধতা ভাঙতে আকাশের।            আর শহর ঘুমন্ত,              ঘুমন্ত মানুষের শহর,              ক্লান্তির ঘুম শহরে,  ঘুমন্ত পাথরে অট্টালিকার প্রাচুর্যে। রাত্রির ক্লান্ত পৃথিবীর শহর ক্লান্ত হয়ে               মুখ থুবড়ে ঘুমিয়ে,               নাবিক মন ঘুমের রাজ্যের অলসতার বিবর্ণতার                 ধূসর। এক পেশে মনে হয় পুরো ঘুম শহর ...

অমিত বাগলের কবিতা

Image
  অমিত বাগল। বয়স ৫৮,কবিতা পথ চলা :-৮০-র দশকে। জন্ম চিত্তরঞ্জন,, পেশা রেলকর্মী, ব‌ই1.ক্যনভাসে আদিম বর্বর2.জলবর্ণমালা3.পিওনপাখির সাইকেল 4.ইষ্টকুটু 5.অশ্রুবীজ 6.অসুখসোনা 7.অনুরোদের আসর।  মা:-শ্রীমতি রানুকনা বাগল ; বাবা:-শ্রী উমানাথ বাগল আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির তিনটি কবিতা।  ১:  টানাটানি  লিখি আনন্দ  লিখি  আনন্দের পরমায়ু  বিধাতাপুরুষ  আমার  কপালে যতখানি পরমায়ু লিখে দিয়েছেন  ষষ্ঠী  জাগরণে তার  সবটুকু তোকে দিয়ে রাখি , নে নে ধান-দুব্বো... আর তাই নিয়ে তুই শুধু আনন্দ  লিখে দে আমার  জীবনে  দেয়া-নেয়া আছে আমাদের  কাকে না বলেছি আমি দ্যাখ,দেখে যা   সব দেখা ফেলে আয় জীবন যে কতো বড় সাতসকালে তোর হাত থেকে পায়রা খাচ্ছে দানা...এও কী কম আনন্দ  নাকি জীবন-যাপনে  পাখি ও তোর এতো বড় বন্ধুতা   খুব বড় আগমণী খুব বড় টান টান বুঝলি না--দানা নিয়ে  আমার  উঠোন ধোয়ানো জল  ঠোঁটে করে টেনে নিলো  বসন্ত-বউরি ২:  আমার  সৃজন  সব গেছে। মধুরম্ মধুরম্।...

রূপা অপরাজিতার কবিতা

Image
  রূপা বন্দ্যোপাধ্যায়, জন্ম21শে মার্চ,1976,হাওড়ায়।  উচ্চ শিক্ষিত হলেও একজন গৃহবধূ  এবং সমাজকর্মী ।  নিজস্ব সংবেদনশীলতায় লেখার তাগিদ এবং স্বতঃস্ফূর্ত কবিতা লেখাতে বিশ্বাসী।  " আমার সেই ভাবনারই বৈদূর্য্য প্রতিফলন , প্রতিটি অক্ষরজাতক ই আমার  জীবন দর্শনের এক একটি নিদাগ দর্পণ" এটাই হল কবির কথা। আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে রুপা অপরাজিতার চারটি কবিতা  1)অভিমন্যুরা পাওনাগুলো নেবার সময় পালনও পালকে মুড়ে নিই, অভিজাত অভিঘাত তুলে রাখি পুরনো সুটকেশে, ছত্রাকগুলো ছড়িয়ে পড়ছে ওদের নজর হয়ে আমাদের শরীরে। আপাত স্থিতিশীল আমাদের সবুজ আকাশ আগ্রাসী নিঃশ্বাসের চাতুরি  নিয়ে আমাজন থেকে কান্না পাঠাচ্ছে যে যুদ্ধপিড়ীত বালক তার হাতে একটুকরো চকোলেট তুলে দিতে পারলেই ঘুম আসবে পৃথিবীর  চোখে অজানা গর্ভের সাবলীল শ্লোকে  আবার........আর ভুল না করলেই কি নয়? 2) কাঁটাতার আহত চাঁদের নীচে  ছড়ানো ছেটানো সব ঝড়ে ভাঙা পাখির বাসার মত সাজানো সংসার আটকে আছে শখে নিহত দুচোখে সীমানার ক্যানভাস।  ওইখানে পরিপাটি লক্ষ্মীর আলপনা,  পীরের প্রসাদ কাঁটাতার...

অমিত বাগলের কবিতা

Image
  অমিত বাগল। বয়স ৫৮,কবিতা পথ চলা :-৮০-র দশকে। জন্ম চিত্তরঞ্জন,, পেশা রেলকর্মী, ব‌ই1.ক্যনভাসে আদিম বর্বর2.জলবর্ণমালা3.পিওনপাখির সাইকেল 4.ইষ্টকুটু 5.অশ্রুবীজ 6.অসুখসোনা 7.অনুরোদের আসর।  মা:-শ্রীমতি রানুকনা বাগল ; বাবা:-শ্রী উমানাথ বাগল আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির একটি সিরিজ কবিতা।                           জন্মদিনের দাগ                                      ১ বারিময়দানের মোনালিসা   ম্যারেজ হল  থেকে ফিরে  এলাম ঝকঝকে রাত পশুপতি কমপ্লেক্স-এ --- আমাদের  "বোতাম-ঘর "-টিতে দেয়া-নেয়া আছে আমাদের  শিবের  মাথায় জলের মধু দেবার মতো দেবীর পায়ে আমাদের‌ই পুষ্প-জনম ... মা কালো পাথরের বাটি করে চানজল রেখে দিতো মাদুলিতে ফুল ভরে  কী গরম, কী গরম টপটপ টপটপ মোম                                   ...

আবু তালেব মোল্লাহ-র কবিতা

Image
  পরিচিতিঃ আবু তালেব মোল্লাহ্ বাংলাদেশের উত্তর পশ্চিম সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জে ১৯৬২ সালে জন্ম গ্রহন করেন। স্থানীয় স্কুল ও কলেজে লেখাপড়ার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতক (সম্মান) ও এম, এ পাশ করেন। অনুষঙ্গ সাবজেক্ট দর্শন এবং বাংলা ভাষা ও সাহিত্য পড়েন। ১৯৯০ সালে কর্মজীবন শুরু হয়। কর্মজীবনের সমাপ্তি টানেন ২০১৬ সালে। এরপর থেকে রাজশাহী শহরে স্থায়ী ভাবে বাস করছেন। এপর্যন্ত তার প্রকাশিত কাব্যগ্রন্থ তিনটি। এখনো লিখছেন।  কবি জিরো বাউন্ডারি গ্রুপের সাথে যুক্ত আছেন। আজ প্রকাশিত হল কবির একগুচ্ছ ভিন্ন স্বাদের কবিতা  ০১। বিকেল  এমনই কোমর বন্ধনী জড়িয়ে কোমরে নেমে আসে বিকেল— প্রতিদিন শাড়ির রং পাল্টায় ম্যাচ করে ঠোঁটের লিপস্টিক।  ভুল বুঝাটাও সহজ ব্যাপার নয় প্রশান্তমহাসাগরীয় গভীরতা লাগে, আর, এজন্য ব্যাপারটা ছোটখাটো হয়ে নাই,  ঋতু বদলেছে — পানি গড়িয়েছে অনেক। ০২। নিম্নচাপ সেই চ্যানেলটা নিম্নচাপ বিষয়ে  দিনরাত বকবক করে চলেছে, অভিজ্ঞতা থেকে ক্ষয়ক্ষতির জল্পনা  জুড়ে দিচ্ছে বিস্তারিত। কিছুক্ষণ পরপর চা ও বিস্কিটের ট্রে— ধেয়ে আসছে ঘুর্ণিঝড়। ০৩। ভ্রমন ...

স্নিগ্ধা মন্ডলের কবিতা

Image
  স্নিগ্ধা মন্ডল শিক্ষকতার সাথে যুক্ত , মাস্টার্স সহ বি পি এড করেছেন । । এছাড়া তাঁর নানান hobby আছে। যেমন নানান পদের রান্না করা , আলপনা দেওয়া, crafting এর কাজ , কারুশিল্প,  গান গাওয়া । ক্যারাটে এবং যোগাতে তিনি পারদর্শী,  পাহাড়ে ট্রেকিং করাও তাঁর একটা passion.   কবিতা লেখেন পাশাপাশি।  জিরো বাউন্ডারি গ্রুপের সাথে যুক্ত আছেন। এখানে এসে তিনি কবিতায় নতুন ভাবে শুরু করেছেন জার্নি।  আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে রইল তাঁর একগুচ্ছ কবিতা।  ১: শেষের ইতিহাস আমার  নিঃশব্দ উপস্থিতি তোমার নিদ্রাভঙ্গ , সেদিন স্নানের ঘরের বাষ্পে পাবে আমার স্পর্শ, সেদিন জানবে আমি কত আপন, খাবারের গ্রাসে পাবে আমার ঘ্রাণ, সেদিন জানবে আমি কত খানি জুড়ে, বাস্তবতার বেড়াজালে তাকে বাঁধতে পারবেনা, এ 'আমি' সেই আমি। কোনো এক একাকিত্বের রজনীতে, আমি হব শয্যাসঙ্গিনী, তোমার কুন্তল ,ললাটে থাকবে আমার আর্দ্র স্পর্শ।। তোমার শরীরের প্রতিটি কোণায় কোণায়, মায়াজাল গেঁথে দেব আমি, চুম্বনে আঁকবো মুখমন্ডল, যার ছোঁয়া ফুটে উঠবে আরশির প্রতিচ্ছবিতে, যাকে অনুভব করবে তুমি, কিন্তু ফেরাতে পারবে না তার অন...

হামিদুল ইসলামের কবিতা

Image
  জন্ম 1955 সালের 5 মার্চ। দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত কুমারগঞ্জ থানার ভোঁওর গ্রামে। আর্থিক সংকটের কারণে শৈশবে মাতুলালয়ে গমন। সেখান থেকে উচ্চ মাধ্যমিক। পরের লাথ গুড়ি খেয়ে পড়াশোনা আরো একধাপ এগোয়। 14 বছর বয়েসে স্কুলের ম‍্যাগাজিনে প্রথম কবিতা প্রকাশ। এ যাবৎ ন'টি একক কাব‍্যগ্রন্থ। চল্লিশের উপর যৌথ সংকলন কাব‍্যগ্রন্থ। ' প্রাঙ্গণ সাহিত‍্য পত্রিকা ' থেকে " সাহিত‍্য রত্ন " ও " কবি সাগর " সম্মাননায় সম্মানিত। লেখা চলছে। " যবৎ বাঁচি তবৎ লিখি"এই ধারণায় বিশ্বাসী কবি আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির তিনটি ভিন্ন স্বাদের কবিতা।                         ১: মুক্তি জলের উঠোনে ধূপের সুবাস  নির্জন বদ্বীপ জুড়ে ছায়াডোবা কোমল গান্ধার  ঘুঘু ডাকা পোয়াতি রোদ  শুয়ে থাকে আধপোড়া মায়ায়   ।। রেল লাইনের পাশ বেয়ে রাস্তা যাত্রী বোঝাই হাজার হাজার রক্ত ভেজা লড়ি  কাড়া নাকাড়া    ঘরে ঘরে বিপ্লব   ।। তখনো হাতে হাতে বিলি হচ্ছে কারুকাজ করা প্রাচীন দিন  ছাতার নীচে চিরনিদ্রায় আচ্ছন্ন কালবেল...

পিনাকী রায়ের কবিতা

Image
  জন্ম 13 ই জুন 1978 কলকাতায়। স্নাতকোত্তরের প্রাণিবিদ্যা ও এম.ফিলে পরিবেশ জৈবপ্রযুক্তি বিদ্যার সাথে বি.এড ডিগ্রী নিয়ে শিক্ষকতা পেশাকে সঙ্গী করে বারবার প্রকৃতিতে নিখোঁজ হয়েছেন। পছন্দের পেশা কে পাশে পেয়ে পাল্লা দিয়ে বেড়েছে তার অন্যতম নেশা গুলো যেমন ফটোগ্রাফি চর্চা ও কবিতা লেখা। নিজেকে বরাবরই "লিরিক্যাল" কবি হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। বর্তমানে কবিতাই তার ধ্যান জ্ঞান। তার প্রথম প্রথম কাব্যগ্রন্থ "হৃদয়ের নীরবতার শব্দ শুনি" ইতিমধ্যেই বহুজনের প্রশংসা কুড়িয়েছে। বিমূর্ততার মধ্যে বরাবরই খুঁজে চলেছেন অমোঘ সৃষ্টি। আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে পিনাকী রায়ের পাঁচটি কবিতা।  (১) যুদ্ধ জননী এখনের মাটিটা বড্ড ঝুরঝুরে পা ফেললেই আটকে যায় সারা শরীরে, হাওয়া দিলে আত্মস্থ হয়। স্বামী সন্তান হারা ওইযে চলেছে আমার স্বাধীন দেশ। বুকের উপরে পা তোলাই যেত কিন্তু আপনজনের বুকের ওপরে অধিকারবোধ সহজাত। দোরে দোরে ঘোরে শব্দ ভিখারি, আমার দেশ ভালো আছো? একটু নীরবতা পালন করো ওরা ঘুমিয়ে আছে মাটির অনেক গভীরে, ওই ওদের স্পন্দন শুনতে পাও তো? আমার আব্রু গেছে, দান করেছি স্বামী সন্তান।...

চন্দন চৌধুরীর কবিতা

Image
চন্দন চৌধুরী বাঁকুড়া জেলায় থাকেন । ষাটের দশকে জন্ম।  অবসরপ্রাপ্ত BSNL আধিকারিক।  কবিতার প্রতি তীব্র ভালোবাসাই কবিকে সদা যুবক রেখেছে , অনিয়মিত লেখেন স্থানীয় পত্র পত্রিকায়। প্রথম কাব্যগ্রন্থ, ' মুখোশ খুঁজেছে আজ মুখের ঠিকানা ' । জিরো বাউন্ডারি সব সময়ই নতুন প্রতিভার সন্ধান করে ।  চন্দন চৌধুরী জিরো বাউন্ডারি গ্রুপের যাথেও যুক্ত।  আজ একক উদযাপন বিভাগে রইল কবির একগুচ্ছ কবিতা এক্কেবারে আলাদা স্বাদের।   ১ : ZERO IS TYPING  তোর ঈর্ষা থেকে উঠে আসা  একটি নগ্ন  পিঠ এইমাত্র দুপুর-কে নিয়ে শুয়ে পড়েছে।  আমাদের সীমান্ত অতিক্রম চোখে- বারো হাত কাপড়  যতই লুকিয়ে রাখুক - এক্সট্রা দুটি বল-- বাউন্ডারি জানে--- কোন ব্যাটিং----নেট পর্দা ছিঁড়ছে  আক্রোশ ছয়ের অনতিক্রম্য চোখ ধাঁধানো মার।  এসবই একটি উত্তেজক টি ২০  শুধু নয়- মাঠের বাইরে কিছু এলে বেলে দর্শক- ঘুলঘুলি ফাঁক-- ঘুমিয়ে থাকা সাবান ফেনায়-- ধুয়ে দেবার বিনোদন-বেসিনআয়নার অসদ্ বিম্ব কে প্রতি দিন শূন্য রানে আউট করছে।  আমাদের দৈনন্দিন দৈর্ঘ্য থেকে কেটে নেওয়া কয়েক ইঞ্চির আকাঙ্ক...

উম্মে ফারহিনের কবিতা

উম্মে ফারহিন উত্তর ২৪ পরগণায় থাকে , বাংলা সাহিত্যে মাস্টার্স।  ছোট থেকেই কবিতার প্রতি আগ্রহ এবং লেখা । পড়াশোনার জন্য দীর্ঘদিন বিরতি থাকার পর পুনরায় লেখা শুরু  মাস্টার্স চলাকালীন। খুব সহজ সরল ভাষায় লেখা কবিতা হৃদয়ে অনুভূতি সৃষ্টি করে । জিরো বাউন্ডারি চায় সম্ভাবনার নতুন মুখ তুলে আনতে । ফারহিন জিরো বাউন্ডারি গ্রুপের সাথে যুক্ত এবং ওখান থেকেই উত্থান।  আগামী দিনে আরও ভালো লিখবে আশা  রাখি। আজ একক উদযাপন বিভাগে রইল এই তরুণীর একগুচ্ছ কবিতা।  ১ : আলোকবর্ষ পেরিয়ে আলোকবর্ষ পেরিয়ে গতির মাঠে দেব চেনা স্মৃতি অচেনা মানুষ, তীব্র শব্দ মন কেমন করে। সুখ বিসর্জিত মঙ্গলেতেও প্রাণের উঁকি দেয়, পৃথিবী জোড়া মায়ার জগতে ঘুম ভাঙেনা আমার। শনির বলয় ভেদ করে যায় তোমার চোখের দৃষ্টি, সাধ জেগেছে মিশে যাবো; ব্ল্যাক হোলের নিকষ কালো অন্ধকারে। খুঁজো না আমায়---- হারিয়েছি অনেক আলোকবর্ষ পেরিয়ে।। ২ : শুষে নাও সব শ্রাবনের প্রবল বর্ষনে গর্জে ওঠে মন নিরুত্তাপ জনপদ, অস্থির সময় নদী নালা ভেদ করে। পরিপূর্ণ গিরিখাত জলের স্রোতে ভাসিয়ে দেয় অষ্টাদশীর হৃদয়। গাঙের মাঝি ঘুম পাড়ায় চিল পায়রার ধুম তুমি তো সূর্য, শু...

শ্যামল সরকারের কবিতা

Image
  মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথের  সচিবালয়ের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ।    দরিদ্র কৃষক পরিবারে জন্ম ,পূর্বস্থলী থানার বেলগড়িয়া গ্রামে । বর্তমানে থাকেন হুগলির চুঁচুড়াতে। প্রাণী বিজ্ঞানে মাস্টার্স সহ ,পোষ্ট  গ্রাজুয়েট  ডিপ্লোমা  এগ্রিকালচার  এক্সটেনশন  ম্যানেজমেন্ট. সার্টিফাইড  livestock  Advisor. Manage  হায়দরাবাদ  থেকে । প্রাণী সম্পদ দপ্তরের বিভিন্ন দায়িত্ব সামলেছেন ।   সরকারি দায়িত্বশীল এবং উচ্চ পদে থেকেও কবিতার প্রতি তাঁর টান রয়ে গেছে সেই স্কুলে পড়াশোনার সময় থেকেই ।  আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির ছয়টি কবিতা। ১:  অলস বিকেল ওরা শব্দের বনে ঘোরে ফেরে খুঁটে খুঁটে একটা একটা করে শব্দ তুলে মনের সুতোয় মালা গাঁথে তৈরি হয় লালিত্যে মাখানো বাক্য বাক্যেরা ছটফট করে কাছাকাছি আসতে তৈরি হয় কবিতা কবিতার মাঝে জীবন ফিরে পায় ফেলে আসা অতীত, ব্যার্থ প্রেমের গভীর মর্মগাঁথা, বিরহের জ্বালা, একাকিত্বের মূর্ছনা আবেগি আবেশের হাওয়ায় হারিয়ে যায় ভালোবাসার সোনালী দিন কল্পনা আত্মহত্যা করে বাস্তবের রুক্ষ মাটিতে ভেঙে যাও...

মোনালিসা রেহমানের কবিতা

Image
কবি মোনালিসা রেহমান প্রায় দু'দশক ধরে কবিতা লিখছেন।কবির জন্ম আলিপুরদুয়ারে 1978 সালের সালের31শে মে।। আলিপুরদুয়ার কলেজ থেকে ইংরেজিতে অর্নাস করে গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স ও বি এড সম্পন্ন করে ফরাক্কায় একটা হায়ার সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করেন। কবির ডুয়ার্সে বেড়ে ওঠা,পড়াশুনো। ডুয়ার্স তাকে প্রতিনিয়ত সাহিত্য সৃষ্টির রসদ জোগায় ।বাবা মায়ের অনুপ্রেরণা য় লেখা লেখি তে হাতেখড়ি ‌। পরবর্তীতে অলিপুর দুয়ারের মে‌য়ের সাহিত্য প্রেম বেড়েছে উত্তর তরতর ।অনেক পত্র পত্রিকায় কবি লিখেছেন,।তার কবিতার ভাষা অত্যন্ত প্রাঞ্জল হলেও কবিতার বিষয়ভাবনা অতীব গভীর, ও ব্যঞ্জনাপ্রধান।এখনও পর্যন্ত তার বেশ কয়েকটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে ।" কবি জগন্নাথ বিশ্বাসের উৎসাহে ও প্রকাশিত মোনালিসা রং প্রথম কবিতার বই   "মোম জ্বালতে জ্বালতে"। এরপরে ,"মেঘেরা হাওয়ার ফানুস","চৌকাঠ ডিঙিয়ে দশবার ভাবতে নেই"," মৃত্যুর মাঝে ফাঁক নেই " প্রত্যেকটা কাব্যগ্রন্থ স্বকীয়তার দাবি  রাখে।বাংলাদেশ থেকে যৌথভাবে  প্রকাশিত হয়েছে তার "ভালোবাসার সাতকাহন "।মূলত কবিতা লিখলেও কবি ছোটগল্...

বন্দনা বর্ধনের কবিতা

Image
  পরিচিতি : গৃহবধূ।  কবিতাকে ভালোবেসে কবিতা লেখা।  হুগলি জেলার চণ্ডীতলা থানায় নিবাস।  কবিতা প্রকাশিত হয়েছে কিছু কিছু পত্রিকায় । বর্তমানে ফেসবুকে লিখে দারুণ পরিচিতি তৈরি করেছে এবং যুক্ত আছে জিরো বাউন্ডারি গ্রুপের সাথে। তার কবিতায়  হৃদয় থেকে উঠে আসা শব্দ এবং অনুভূতির স্বতঃস্ফূর্ত অভিঘাত  ও  বিন্যাস খুঁজে পাওয়া যায় , ফলে পাঠকের মনে খুব দ্রুত পৌঁছে যায় কবিতার ঘ্রাণ আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে বন্দনার পাঁচটি কবিতা। ১:  শূন্যতা থেকে জিরো  একটি ভোর ছিল জীবন্ত তরতাজা ভালোবাসা সোহাগে মোড়া  নিজে হাতে পুঁতেছি মাটির নিচে যে জন উড়ে যায় দুর দিগন্তে  শূন্যতা থেকে জিরো মিশে আছে  একটা অবয়ব খোলা দরজা  টুকরো টুকরো মেঘ বুকের ভিতর বড়ো ভয় হয় ঝুলন্ত  সেতু গুমের কেঁদে ওঠে এক পশলা বৃষ্টি বৃহত্তম সঙ্গম সাত সুরের সৃষ্টি হাওয়ার ঝোঁকা মৌসম পালটে দেয় ফুলের মধু আর ভোমরা এসে ফিরে যায় বুকের বাঁ দিকে ডালি সাজিয়ে যে বাগান টি অপেক্ষায় এখন শূন্যতা থেকে জিরো ২ : মুছে যাক সব কালিমা  এইভাবে কেটে যাবে দিন গুলো  মরচে পড়...

বিবেকানন্দ দাসের কবিতা

Image
ইদানীং দীর্ঘ কবিতা খুব বেশি কেউ লিখতে চায় না । হয়তো পাঠকের দীর্ঘ কবিতা পড়ার প্রতি মনোযোগ কম থাকে অথবা কবির-ই অনীহা লিখতে । তবু এরই মধ্যে কেউ কেউ লিখছেন বা চেষ্টা করছেন ।  বিবেকানন্দ দাস। বাড়ি নদীয়া জেলার বড়জাগুলিয়াতে। বর্তমানে তিনি পশ্চিমবঙ্গ সরকারের অধীন চাকুরীরত। তার প্রকাশিত কাব্যগ্রন্থ 5 টি। নিয়মিত কাব্যচর্চা ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কাজে লিপ্ত আছেন। আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে তাঁর দুটি দীর্ঘ কবিতা ।   ১ : একটি ধর্ষন ও তারপর  বিচ্ছিন্ন বিক্ষিপ্ত সারণীর পথ ধরে- ছিঁড়ছে সমস্ত বাঁধন, পুড়ছে সময়-! ছাদের কার্নিশে শিশিরসিক্ত জ্যোৎস্নায়- কে দুফালি কাপড় শোকায়-, মাঝরাতে স্নানঘরে সাবানের ফেনা- হাতফস্কে সাবান দোটানায়-! শ্যাম্পুতে ভোরের গন্ধ- শিউলি কোথায় গেলে-? আমি অনেকটা পথ হাঁটতে চেয়েছি--, এত রক্ত দেখিনিতো আগে-! হাত-মুখ ধুয়ে নাও- কুঁচকি ও গোড়ালি-- শাওয়ার থেকে কি ঝরছে বুকে-! আমি অনেক অনেক দুরে যাবো- সেজেগুজে-, হুলুস্থুল কান্ডকারখানা-, ছেড়া গামছার কোনে গিঁট বেঁধে সময় থমকে দাঁড়িয়েছিলো- ঘরের কোনায়- কিছুকি পড়লো মনে- কিছুকি হারালো-! আহা, শার্টের বোতাম নেই কখান...

দেসা মিশ্রর কবিতা

Image
  দেসা মিশ‍্রর বাড়ি -মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে। বহরমপুরের গার্লস কলেজ থেকে দর্শন নিয়ে বি এ পাশ করেছে। এক্কেবারে সাংসারিক হয়েও কবিতা লিখে চলেছে । তার লেখার মধ্যে অতিকথন থাকে না , কিছুটা দার্শনিক চোখ থেকে যায়।  জিরো বাউন্ডারি গ্রুপের সাথে যুক্ত আছে ।কবিতা ছাড়াও সাহিত্যের অন্য বিষয়গুলিও মন কে আকৃষ্ট করে তার। আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে দেসার দশটি কবিতা । ১ : নিষ্পাপ  বৃষ্টির সাথে শব্দের সঙ্গম  ফুট ফুটে কবিতা  কেন জানিনা শিকল হও রোজ  আগুন রক্ত হাহাকার  সবই তো সহজের জটিল রুপ  তবু পা বাড়িয়ে বাতাস চেটে দেখো  ওর মুখে নতুন দুধের ঘ্রান পাবে  আলো পাবে - জীবনের অন্য রূপ ! ততক্ষণ আলজেব্রা গুলো কে যুবতী হতে দাও ! ২ : উল্লাস ভূতের সাথে ভবিষ্যৎ কে বেঁধে -টিক টক ঘড়ির হার্ট  দরকারি অদরকারি ভাবনা মিশে  নিরেট যখন মন খারাপ  তখন চাইলেই ছুটি আসে না হওয়ার  ডানার স্বাদ রঙ বদলায় অনুক্ষণ  ওদিকে অগুনতি চাতকের বুকে নামি দামি অগ্নেয়গিরি ! বেপরোয়া চোখে শুধুই কঠিন নদী কাটতে থাকা  চারিদিকে কুচি কুচি জলের লাশ আর  বিন্...

আবু তালেব মোল্লাহ্-র কবিতা

Image
  জীবন বৃত্তান্ত:  আবু তালেব মোল্লাহ্-এর বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায় জন্ম। বর্তমানে রাজশাহীতে বসবাস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এম, এ। ছোটবেলা থেকে কবিতায় অনুরাগ। প্রকাশিত কাব্যগ্রন্থ দুইটি।  আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির আটটি কবিতা ।  ১: মেওয়া ফুল এখনো মেওয়া ফুলে গেঁথে আছে,  সাপ্টিবাড়ির আকাশে যখন ঝলমল ভোরের সূর্য- আনোয়ারা খালার বিছিয়ে দেওয়া সঁপের উপর গামলা ভরে বাড়া ধোঁয়া ওঠা সাদাভাত লালশাক।  শরতের শিশির ঝলমল দূর্বাঘাসে ঝ’রে প'ড়ে চেয়ে থাকা শিউলি বকুল, বৃষ্টির পানিতে ভেসে যাওয়া মাঠে সাঁতারু সোনাব্যাং রাতের আঁধারে ক্ষুধার্ত শেয়ালের বিস্বাদ ২: কপাট যতবার কড়া নেড়ে দুয়ারে রেখেছি পা দরজা খুলে বন্ধ হয়েছে কপাট। কী এমন হয়েছে  তাতে?                                                         মৃত্যু? ভালবাসার মৃত্যু আছে নাকি! অনুমতি ছাড়া সকল ভাষায়                  ...

খুকু ভুঞ্যার কবিতা

Image
  জন্ম:১৯৮৪ সাল ২২শে অক্টোবর, পিংলা থানার অন্তর্গত জলচক সংলগ্ন জঁহাট গ্ৰামে।মা: শ্রীমতী রাধারানী মাইতি বাবা:শ্রীযুত রবীন্দ্রনাথ মাইতি। শিক্ষা: মাধ্যমিক। পেশা: গৃহবধূ ।কাব্যগ্রন্থ তিনটি:১: লেপের আদর খোঁজে ফুটপাত ২: মাটিপাঠ ৩: চন্দনে সাজিয়ে দাও কান্না আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির পাঁচটি কবিতা  ১ : খরা প্রহর শূন্য নদী অশ্রুই অনিবার্য ছিল, রোদ প্রহেলিকা স্বীকার না করে মন পেরোতে চায় ঝড় বজ্র যত ভাঙচুর পেছনে পড়ে পতিত হয় সবজি বাগান পাটখেত ঝরে পড়ে তুলসী ফুল সন্ধ্যামণির শ্বাস কোলের বন্ধনে জড়িয়ে থাকা সম্পর্ক দিশাহীন পাখি পথের ঠিকানা না জেনেই মেলে দেয় ডানা পালকে মেখে নেয় ঝড়ের গান, সর্বনাশ সময় না দিলে গাছও বেঁকে যায় থানকুনি ঘাস হারিয়ে ফেলে শিকড় ঘাম পুরুষ আলের কোণে বসে কান্না করে তুমুল সে অশ্রু বায়ুকোণের ঝড় ডাকে তছনছ করে দেয় যতটুকু সুন্দর আছে বেঁচে যতটুকু অক্ষত অতি গোপনে তাকে একমুঠো ফুল দেবার প্রয়োজন ছিল ভেবে যতবার খনন কাজ শুরু, বৃষ্টি উধাও খরা প্রহর শূন্য নদী চুপচাপ, উদাস বন্ধন এক মায়া বেড়ার গেরোর মতো শক্ত হলে চাঁদ সূর্য সত্য তুমি আমি সত্য বিনিময় সম...

রুমানা আকতার রুমুর কবিতা

Image
  রুমানা আকতার মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা।  জিওগ্রাফিতে অনার্স নিয়ে পাঠরতা।  নিজের ভালোলাগা থেকে কবিতা লিখতে আসা এবং পরবর্তীতে জিরো বাউন্ডারি গ্রুপে থেকেই পরিশীলিত হওয়া।  আগামীতে রুমানা নিজেকে প্রতিষ্ঠিত করবে । আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে রুমানার পাঁচ টি রোমান্টিক ঘরানার প্রেমের কবিতা।  ১: আমার প্রেমিক পুরুষ                          আমি এমন একটা প্রেমিক পুরুষ চাই...! যার ঠোঁটের কোণে থাকবে লাজুক হাসি ঈষৎ ভাঁজ যুক্ত ললাটে এলোমেলো চুলের বাহার। আমি এমন একটা প্রেমিক পুরুষ চাই..! যে মানুষটি হবে গভীর কবিতা প্রেমী, সাপ্তাহিক ছুটির দিনে দেখা করতে এসে, তার হাতে থাকবে না কোনো গোলাপ শুধু থাকবে, একখানি নীল খামে মোড়া চিঠি আর একগুচ্ছ বকুল ফুল.. আমি এমন একটা প্রেমিক পুরুষ চাই...! তার কথায় থাকবেনা কোনো জড়তা, থাকবেনা কোনো সংকোচ বোধ। যে মানুষটি কাছে নিজেকে ভেঙে টুকরো টুকরো করে খুচরো পয়সার মতো জমা রাখা যাবে নির্দিধায়। আমি শুধু একটা প্রেমিক পুরুষ চাই...! চির তরুণ হৃদয় নিয়ে লিখে যাবে  হাজা...

সুদীপ ঘোষালের কবিতা

Image
পরিচিতি- পূর্ববর্ধমান জেলার কাটোয়া শহরে বাস। জন্ম পূর্ব বর্ধমান জেলার বড়পুরুলিয়া গ্রামে। স্কুলজীবন থেকেই লেখালেখি শুরু।কবিতা লিখতে ভাল লাগে, নিজের মনের কথা বলা যায়। সুদীপ ঘোষালের কাব্যপুস্তিকা হল ঝরা ফুলের গান,আনন্দের একতারা,সাদামেঘের উড়ান ও যখন তুমি মৌন হলে।কবিতার ভালমন্দ পাঠকের হাতে।কবি ও কবিতা,হ্যালো টেষ্টিং বাংলা কবিতা,আরম্ভ,কবিশেখর,কৃতিএখন ওয়েব,কৃত্তিবাসী ওয়েব, তথ্যকেন্দ্র ও আরও নানা পত্রিকায় নিয়মিত কবিতা লেখেন।পেশা- শিক্ষকতা।  আজ জিরো বাউন্ডারির একক উদযাপন বিভাগে থাকছে কবির নয়টি কবিতা   ১: পুনর্জন্ম মায়াময় মাদকতায় ভাসে জীবকুল প্রথামত ভাসে চিতাভস্ম নাভিকুন্ডলি আমিও ভেসে চলেছি উদ্দাম এক মূর্খ জগতে সেখানে অহঙ্কার লিপস্টিক আঁকে  নেশায় ভগ্ন মনোরথে কাঁদে যুধিষ্ঠিরের ভাবনা... হংস মিথুনে চলে পুকুরজীবন ছেঁড়া শালুকের দলে, গ্রীষ্মের শুকনো দাবদাহে আবার পুকুরের কঙ্কাল, ফুটিফাটা হয় গভীর তল আশা দিয়ে বর্ষা ভাসায় জীবনের স্পন্দন... ২: প্রবাহ একটা পাগল দেহ অনবরত হস্তমৈথুনে ব্যস্ত পৃথিবী বেঁধে চলেছে চুলের ফিতে,রঙ বেরঙের রাস্তায় ঘাসের শরীরে পথরেখা মিলিয়ে যাচ্ছে একটা সবুজ বন্ধনে বাঁ...